প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১১:০০ পিএম
গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত থেকে পরীক্ষার শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করেন।
মাভাবিপ্রবি কেন্দ্রে ‘সি’ ইউনিটের এই পরীক্ষায় মোট ৭২০ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমের ধারাবাহিকতায় ‘বি’ ইউনিটের পরীক্ষা আগামী ৩ এপ্রিল এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা ১০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সারাদেশের ২১টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা আয়োজন করা হচ্ছে। ‘সি’ ইউনিটে এবার মোট ২৫ হাজার ২১৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
