প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১১:৩৮ পিএম
নাজমীন মর্তুজা
*****************
এই পৃথিবীতে দুটো জিনিস যদি আপনি ক্লিয়ার না বোঝেন,
তবে সবকিছু গুলিয়ে ফেলবেন
বন্ধুত্ব আবেগের, আর লেনদেন সম্পর্কের এই ব্যপারটা ।
কথাটা শুনতে সহজ, কিন্তু বুঝতে সময় লাগে।
কারণ আমরা প্রায়ই ভুল জায়গায় আবেগ ঢেলে দিই, আর যেখানে হিসেব দরকার, সেখানে হৃদয় খুলে বসে থাকি।
“True friends stab you in the front.”
সত্যিকারের বন্ধুত্বে মুখোশ থাকে না। সেখানে হিসেব থাকে না, থাকে না কোনো লেনদেন।
থাকে শুধু নিঃশর্ত পাশে থাকা, না বললেও বুঝে নেওয়া, ভেঙে পড়লে চুপচাপ ধরে রাখা।
কিন্তু সব সম্পর্ক এমন নয়।
কিছু সম্পর্ক আছে, যেগুলো দাঁড়িয়ে থাকে পারস্পরিক প্রয়োজনের উপর
দেওয়া-নেওয়ার অদৃশ্য এক সমীকরণে।
সমস্যাটা তখনই শুরু হয়,
যখন আমরা এই দুই জগতকে এক করে ফেলি।
বন্ধুত্বে যদি লেনদেন ঢুকে পড়ে,
তাহলে সেখানে অভিমান জন্ম নেয়
আমি এত কিছু করলাম, বিনিময়ে সে কি দিল?
আবার, যেখানে সম্পর্কটা আসলে প্রয়োজনভিত্তিক,
সেখানে যদি নিঃস্বার্থ আবেগ ঢেলে দিই ,তখন কষ্টটা আরও গভীর হয়। কারণ প্রত্যাশা তৈরি হয়, আর সেই প্রত্যাশা ভেঙে গেলে ভেতরটা ফাঁকা হয়ে যায়।
When someone shows you who they are, believe them the first time.
মানুষকে ঠিক জায়গায় বুঝতে পারাটাই আসল বুদ্ধিমত্তা।
বন্ধুত্ব মানে
কেউ আপনার পাশে থাকবে, কোনো কারণ ছাড়াই।
আর লেনদেনের সম্পর্ক মানে
কেউ থাকবে, যতক্ষণ পর্যন্ত তার কোনো প্রয়োজন আছে।
দুটোই ভুল না।
কিন্তু কোনটা কোথায়, সেটা না বুঝলে জীবনটা অদ্ভুতভাবে জট পাকিয়ে যায়।
তাই নিজেকে একটু সময় দিন।
দেখুন, কে আপনার জীবনে কী ভূমিকা নিয়ে এসেছে।
সবাইকে একই জায়গায় বসাবেন না। কারণ,ভুল মানুষকে বন্ধুর জায়গায় বসালে বিশ্বাস ভাঙবে।
আর সঠিক সম্পর্ককে অবহেলা করলে নিজেকেই একদিন একা মনে হবে।
শেষমেশ, জীবনটা অনেক সহজ হয়ে যায় যখন আপনি বুঝে যান, কোথায় হৃদয় খুলতে হয়,আর কোথায় দরজা সামান্য বন্ধ রাখাই ভালো।
