বুধবার ১১, মার্চ ২০২৬

বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --

ঈদ পর্যন্ত কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৯:১৭ পিএম

ফাইল ফটো

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষ হওয়া পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ থাকবে।

গত রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সোমবার থেকে ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটিকাল পর্যন্ত বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের ক্লাস ও অন্যান্য কার্যক্রম বন্ধ রাখতে হবে।

একই নির্দেশনায় আরও বলা হয়, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর শ্রেণি কার্যক্রমও একই সময়ের জন্য বন্ধ থাকবে। তবে বিদেশি কারিকুলামে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুধুমাত্র আবশ্যিক পরীক্ষাগুলো তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী নেওয়া যাবে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, পবিত্র মাহে রমজানে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে জনভোগান্তি কমানো এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশি কারিকুলামে পরিচালিত স্কুলগুলোর প্রতিনিধিদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ নির্দেশনা ইতোমধ্যে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

Link copied!