নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ পিএম
মঙ্গলবার ১৭, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --
উদ্বোধন করছেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় পরিবহন শেড উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস্ (ডিপিডি) দপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী মো. জামাল হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
উদ্বোধন শেষে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল পরিদর্শন করেন এবং নবনির্মিত পরিবহন শেডের রক্ষণাবেক্ষণ বিষয়ে নির্দেশনা প্রদান করেন।