সোমবার ১৬, ফেব্রুয়ারি ২০২৬

সোমবার ১৬, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

নোবিপ্রবিতে লন টেনিস কোর্ট উদ্বোধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১ পিএম

টেনিস কোর্ট উদ্বোধন করছেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) লন টেনিস কোর্ট উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ভিসি বাংলো সম্মুখে নবনির্মিত এ টেনিস কোর্ট উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, আমরা যদি খেলাধুলার প্রতি নিজেদের যুক্ত করি তাহলে শারীরিক ও মানসকি উভয় ক্ষেত্রেই লাভোবান হবো। কেননা সুস্থ দেহ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। এখানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা খেলাধুলা করে তাদের অবসর সময় ব্যয় করতে পারবেন।

অনুষ্ঠানে অন্যান্যে মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, প্রধান প্রকৌশলী প্রকৌ: মো: জামাল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

Link copied!