প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম
বেসরকারি খাতের শীর্ষ ব্যাংকগুলোর অন্যতম ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির রিটেইল সেলস বিভাগে ‘অফিসার-এসইও: টিম লিডার/সেলস ম্যানেজার’ পদে একাধিক কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
ব্যাংক সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এমবিএ বা এমবিএম ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি প্রার্থীর কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বিশেষ করে ব্যাংকিং বা রিটেইল সেলস খাতে অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা। এটি পূর্ণকালীন (ফুল টাইম) চাকরি এবং নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত না থাকলেও অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
রিটেইল সেলস টিম লিডার বা সেলস ম্যানেজার হিসেবে নির্বাচিত প্রার্থীদের ব্যাংকের বিভিন্ন পণ্য ও সেবা বাজারজাতকরণ, টার্গেট পূরণ, টিম ম্যানেজমেন্ট এবং গ্রাহকসংযোগ বৃদ্ধির দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি বিক্রয় কৌশল প্রণয়ন ও বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক। আগ্রহীরা বিডিজবস প্ল্যাটফর্মের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন। সময়সীমা শেষ হওয়ার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এটি একটি উল্লেখযোগ্য সুযোগ। বিশেষ করে যারা সেলস ও টিম ম্যানেজমেন্টে দক্ষ এবং নেতৃত্বগুণে এগিয়ে, তাদের জন্য এই পদ হতে পারে ক্যারিয়ারের নতুন দিগন্ত উন্মোচনের মাধ্যম।
