মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬

মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

নোবিপ্রবিতে সুপারশপ উদ্বোধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম

উদ্বোধন করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নেবিপ্রবি) প্রভোস্ট কোয়ার্টারে সুপারশপ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি অন্যান্য সেবা নিশ্চিত করতে আমরা কাজ করছি। তারই অংশ হিসেবে প্রভোস্ট কোয়ার্টারে সুপারশপ উদ্বোধন করা হলো। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন সামগ্রী ক্রয় সহজলভ্য হবে এবং এ শপে বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং হয় এমন সামগ্রী নিয়ে একটি কর্ণার তৈরি করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়কে একটি গ্রিন এবং পরিচ্ছন্ন ক্যাম্পাস হিসেবে গড়ে তোলাও আমাদের লক্ষ্য।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদসহ শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ এবং ইওর ক্যাম্পাসের প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, গেট-এইড লিমিটেডের ইউর ক্যাম্পাস প্রজেক্টের আওতায় বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে ওয়াশিং মেশিন, ভেন্ডিং মেশিন, ইওর ক্যারিয়ার, ইওর শপ ও লকার সার্ভিসের মতো সেবাসমূহ প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ শিক্ষার্থী বান্ধব সুপার শপের উদ্বোধন করা হলো।

Link copied!