মঙ্গলবার ১৭, ফেব্রুয়ারি ২০২৬

মঙ্গলবার ১৭, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

রমজানে ঢাবির সময়সূচি

ঢাবি থেকে আরিফ জাওয়াদ

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ পিএম

ফাইল ফটো

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শ্রেণি কার্যক্রমের সূচি অপরিবর্তিত রাখা হলেও প্রশাসনিক দাপ্তরিক কার্যক্রমে নতুন সূচি নির্ধারণ করা হয়েছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, বিভাগ ও প্রশাসনিক দপ্তরের জন্য এই নতুন সময়সূচি কার্যকর হবে। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুন্সী শামস উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। তবে যোহরের নামাজের বিরতির জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে।

প্রসঙ্গত, বছরের অন্যান্য সময়ে বিশ্ববিদ্যালয়ের অফিস বিকেল ৫টা পর্যন্ত চললেও রমজান উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার্থে এই সময় কমিয়ে আনা হয়েছে।

Link copied!