বুধবার ১১, মার্চ ২০২৬

বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘কালাইরুটি উৎসব’

জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০২:০০ পিএম

অনুষ্ঠান শেষে ফটো সেশন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কালাইরুটি উৎসব। বিশ্ববিদ্যালয়ের রাজশাহী ডিভিশনাল কমিউনিটির উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই বর্ণাঢ্য উৎসবটি ১৮ জানুয়ারি, রবিবার বিকেল ৫টায় সামাজিক বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে শুরু হয়।

রাজশাহী অঞ্চলের কৃষ্টি ও ঐতিহ্যকে ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল মাটির চুলার গরম গরম কালাইরুটি, যা পরিবেশন করা হয় কয়েক পদের ঝাল ভর্তা ও হাঁসের মাংস দিয়ে।

রাজশাহী ডিভিশনাল কমিউনিটির সভাপতি মো. সজিব ইসলামের সভাপতিত্বে এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা পর্বে বক্তব্য রাখেন পরিবহন প্রশাসনের পরিচালক ও সংগীত বিভাগের অধ্যাপক শাকিল হাশমী, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মামুন রেজা, বিভাগীয় প্রধান কামাল উদ্দিন এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক মুক্তাদির আল মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের হাফিজুর রহমান, রংপুর ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার রাব্বি প্রমিজ এবং রাজশাহী ডিভিশনাল কমিউনিটির সাবেক সভাপতি শাহরিয়ার ফেরদৌস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ও ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মনোজ কুমার প্রামাণিক। কালাইরুটির স্বাদ গ্রহণ করে তৃপ্তি প্রকাশ করে তিনি বলেন, "কালাইরুটি আমাদের রাজশাহী বিভাগের একটি অন্যতম ঐতিহ্যবাহী খাবার। এই স্বাদ ও ঐতিহ্যকে সবার মাঝে ছড়িয়ে দিতে ক্যাম্পাসে এর একটি স্থায়ী দোকান থাকা প্রয়োজন, যাতে সবাই নিয়মিত এই বিখ্যাত খাবারের স্বাদ নিতে পারে।"

অনুষ্ঠানে আগত অতিথিরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এমন আঞ্চলিক সংস্কৃতির চর্চাকে সাধুবাদ জানান। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও আঞ্চলিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা আরও বাড়িয়ে তুলবে। সন্ধ্যায় এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

Link copied!