সোমবার ১৬, নভেম্বর ২০২৬

সোমবার ১৬, নভেম্বর ২০২৬ -- : -- --

১৮তম শিক্ষক নিবন্ধন উত্তীর্ণদের কর্মসূচি আজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম

সংগৃহীত ছবি

এনটিআরসিএ'র ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও সুপারিশ না পাওয়া প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে নতুন করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি আজ রোববার অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় রাজধানীর শাহবাগে জাদুঘরের সামনে তারা এ কর্মসূচি পালন করবেন। নিয়োগ প্রত্যাশীদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়া সাড়ে নয় হাজার প্রার্থীর দ্রুত নিয়োগ নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে সব সুপারিশ না পাওয়া প্রার্থীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সারাদেশ থেকে কয়েকহাজার শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী মানবন্ধনে অংশ নেবেন বলেও দৈনিক শিক্ষাডটকমকে জানান তারা।

Link copied!