প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী সার্বভৌমত্ব, মানবতা ও আইনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আইন বিভাগের উদ্যোগে আয়োজিত সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম আইন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসাইন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. এমদাদুল হক আজাদ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য মো. এমদাদুল হক এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক মুহাম্মদ শাহিন চৌধুরী।
আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাঈদা আঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মো. আনিসুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হান্নান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, বিচারক, আইনজীবী, দেশি-বিদেশি অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর শুরু হওয়া দুই দিনব্যাপী এ সম্মেলনে সমসাময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন অংশগ্রহণকারীরা।
