ছাইম ইবনে আব্বাস,এমসি কলেজ, সিলেট।
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১১:৩২ এএম
শনিবার ৩১, অক্টোবর ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
সারাদেশের সাথেও আজ শনিবার সিলেট শিক্ষা বোর্ডেরও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার (এইচএসসি) ফল প্রকাশিত হয়েছে। সকাল ১১ টায় শিক্ষাবোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়।
এ বছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী ছিলেন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার ৫৭৩ জন বেশি। পরীক্ষার্থীরা অধীর আগ্রহে ফলাফলের অপেক্ষায় রয়েছেন।
গত বছর, অর্থাৎ ২০২৫ সালে সিলেট বোর্ডে এইচএসসিতে ফল বিপর্যয় ঘটেছিল। গতবছর সিলেটে পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। গতবছর জিপিএ-৫ পান ১ হাজার ৬০২ জন শিক্ষার্থী।