মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬

মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ -- : -- --

স্কোয়াশ ফেডারেশনের অ্যাডহক কমিটিতে চবি শিক্ষার্থী ফজলে ওয়ালী

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পিএম

সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও সাবেক ক্রীড়াবিদ ফজলে ওয়ালী আহমেদ বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সদস্য মনোনীত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রকাশিত এক স্মারকের মাধ্যমে ২৯ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন এ অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মির্জা সালমান ইস্পাহানি এবং সাধারণ সম্পাদক হিসেবে ফাইয়াজ রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। কমিটির সদস্য হিসেবে স্থান পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের CUCBA MBA-এর ২৫তম ব্যাচের শিক্ষার্থী ফজলে ওয়ালী আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে জাতীয় পর্যায়ের ক্রীড়া সংগঠনের এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়াকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, ক্রীড়াঙ্গনে ফজলে ওয়ালী আহমেদের অভিজ্ঞতা ও সক্রিয় অংশগ্রহণ দেশের স্কোয়াশ খেলার উন্নয়নে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক গঠিত নতুন এ অ্যাডহক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে।

Link copied!