বৃহস্পতিবার ১৫, অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার ১৫, অক্টোবর ২০২৬ -- : -- --

সামুদ্রিক খাতে একাডেমিক ও পেশাগত সহযোগিতায় বিএমইউ-বিআইডব্লিউটিসির সমঝোতা

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি থেকে মাহবুবুর রহমান

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পিএম

ছবি| ক্যাম্পাস রিপোর্ট

সামুদ্রিক খাতে একাডেমিক ও পেশাগত সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) নৌপরিবহন মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদনের পরিপ্রেক্ষিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে বিএমইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন কমডোর মো. বেনজির মাহমুদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়। এ সময় বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানীসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সমঝোতার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে বিএমইউর শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত উন্নয়ন এবং বিআইডব্লিউটিসির কার্যক্রমেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

Link copied!