ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পিএম
বৃহস্পতিবার ১৫, অক্টোবর ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আট অনুষদের ৩৬ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।
এসয়ম বিশ্ববিদ্যালের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, আট অনুষদের ডিন-সহ বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ থেকে আটজন, কলা অনুষদ থেকে তিনজন, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে চারজন, আইন অনুষদ থেকে তিনজন, ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে ছয়জন, বিজ্ঞান অনুষদ থেকে তিনজন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে পাঁচজন এবং জীববিজ্ঞান অনুষদের থেকে চারজনসহ মোট ৩৬ জন শিক্ষার্থী ডীন'স অ্যাওয়ার্ডের অন্তর্ভুক্ত হয়েছেন।
থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ আল-ফায়েদ ও আলী আহসান মোহাম্মদ জুবাইর, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ জহিরুল ইসলাম এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নাজমুল ইসলাম। এছাড়াও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আবদুল্লাহ ইহসান ভূঁইয়ান, মো. দেলোয়ার হোসাইন, মো. শরীফুল ইসলাম ও নাইমুর রহমান।
কলা অনুষদ থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মোছা. তানজিলা খাতুন ও মো. হাফিজুল ইসলাম এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের জেবা রহমান।
সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- লোকপ্রশাসন বিভাগের মো. মুনতাকিম রহমান, অর্থনীতি বিভাগের মো. টগর আলী ও জেসিয়া আক্তার তন্নি এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মোছা. সিরাজম মনিরা।
আইন অনুষদ থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- ল' অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সাদিয়া, রাফিয়া খাতুন এবং আইন বিভাগের মো. আমজাদ হোসাইন।
ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সুমি খাতুন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রত্যয় সানা, সিরাজুল ইসলাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ফয়সাল আহমেদ ফাহিম এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের মেহেদী হাসান সিকদার।
বিজ্ঞান অনুষদ থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- পরিসংখ্যান বিভাগের মো. মেহেদী হাসান লিমন, মো. মাহামুদুল ইসলাম এবং গণিত বিভাগের আরিফুল ইসলাম।
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোছা. মহুয়া রহমান নাইস, জান্নাতুন নাঈম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আহসান হাবিব। এছাড়াও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম বিভাগের মো. মাহফুজুর রহমান ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের জেরিন খাতুনও এ অ্যাওয়ার্ড পান।
জীববিজ্ঞান অনুষদ থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- ফার্মেসি বিভাগের আবদুল্লাহ আল মামুন, বায়োমেডিক্যাল অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মেহেদী হাসান, মোছা. সুরাইয়া ইসলাম এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সাজিয়া ফারজানা।
উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, 'আজকের দিনটি নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য দিন। যারা ডিনস এওয়ার্ডপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য এবং যারা হন নাই ভবিষ্যতে তাদের জন্য দিনটি অনসরণীয় হয়ে থাকবে। ২০২২ সালে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশের অন্যান্য পাবলিক ও বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অনুকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়। তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন, নীতিমালার আইন ও ক্যাটাগরি খসড়া প্রদান করলে প্রশাসন আন্তরিকতার সঙ্গে প্রস্তাবটি গ্রহণ করায় ২০২২ সাল থেকেই এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যা আজকের এই অর্জনে রূপ নিয়েছে।'