বৃহস্পতিবার ১৫, অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার ১৫, অক্টোবর ২০২৬ -- : -- --

কালীগঞ্জে মাদক বিরোধী  মিনিবার  ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত 

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএম

কালীগঞ্জে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে

"মাদক মুক্ত সমাজ গড়ুন " মাদকে না বলুন " এই স্লোগান কে সামনে রেখে কালীগঞ্জ  পৌর সভার ৪ নং ওয়ার্ডের যুব সমাজের  উদ্যোগে কালীগঞ্জ আর আর এন সরকারি পাইলট  উচ্চ বিদ্যালয় মাঠে  আজ বুধবার  সকাল ১০ ঘটিকার সময় থেকে  মিনিবার ফুটবল  টুনামেন্ট  অনুষ্ঠিত হয়েছে।  মোট ১২ টিম মিনিবার ফুটবল টুনামেন্ট  অংশ গ্রহন করেন। মিনি বার ফুটবল টুনামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-:  কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  এটি এম কামরুল ইসলাম ।

মিনিবার ফুটবল  টুনামেন্টে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেনঃ কালীগঞ্জ উপজেলা  ক্রীড়া সংস্থার সদস্য সচিব  মোঃ জাহিদুল ইসলাম (মানু)। মিনিবার ফুটবল  টুনামেন্টে কালীগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে  কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম (শফিক)  সঞ্চালনায়   মিনিবার ফুটবল টুনামেন্টে খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - সদস্য কালীগঞ্জ উপজেলা  ক্রীড়া সংস্থা  মোঃ নাদিমুল ইসলাম।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মোঃ মাকসুদুর রহমান, কালীগঞ্জ  পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক  মোঃ শওকত আকবর, কালীগঞ্জ বাজারের হোটেলে  ব্যবসায়ী সেবা হোটেলের মালিক  ফারুক আহমেদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা  প্রকল্প কর্মকর্তা মোঃ  আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ শামসুজ্জামান আকাশ, কালীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুজ্জামান আকন্দ।

চ্যাম্পিয়ন পুরস্কার ৩২" ইঞ্চি এলইডি টেলিভিশন ও রানার্স আপ পুরস্কার ২৪" এলইডি টেলিভিশন। ফাইনাল ফুটবল খেলায় রেফারি  হিসেবে দায়িত্ব পালন করেন মুন্না হোসেন। মিনিবার ফুটবল টুনামেন্টে  ফাইনাল নিদিষ্ট সময়ে গোল না হওয়ায় ট্রাইবেকার খেলায় পুবাইল বাজার একাদ্শ চ্যাপিয়ান হয়েছে , রানার্স আপ ভাই ব্রাদার্স একাদশ, কালীগঞ্জ পৌরসভা। 

Link copied!