চুুয়াডাঙ্গা থেকে মোঃ মিনারুল ইসলাম
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৫ পিএম
সোমবার ০৫, অক্টোবর ২০২৬ -- : -- --
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার তিনজন
চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ গ্রাম গাঁজা এবং ৪ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা। পরে ভ্রাম্যমাণ আদালত বা সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে আসামিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।শনিবার (০৩রা অক্টোবর) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার একটি চৌকস দল গত ৩ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বিকাল সাড়ে ৪:৩০ চারটা থেকে সন্ধ্যা ০৬:০০ ছয়টা পর্যন্ত জীবননগর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তিন ব্যক্তিকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।
অভিযানে আটককৃত আসামিরা হলেন - জীবননগর পৌর এলাকার লক্ষ্মীপুর খাঁ পাড়ার মো. দেলোয়ার হোসেন (২৪), দৌলতগঞ্জ উত্তরপাড়ার মো. জাহিদ হাসান (১৯) এবং খায়েরহুদা পূর্বপাড়ার মো. ইয়ামিন (২২)।
অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ আসামিদের চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে সোপর্দ করা হয়। আদালত সাক্ষ্যপ্রমাণ ও আসামিদের অপরাধের মাত্রা বিবেচনা করে প্রথম আসামি মো. দেলোয়ার হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ড, দ্বিতীয় আসামি মো. জাহিদ হাসানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, তৃতীয় আসামি মো. ইয়ামিনকে ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার উপপরিচালক (ডিডি) মো. রফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে চুয়াডাঙ্গা জেলায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে এই ধরনের কঠোর আইনি পদক্ষেপ অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখছে বলে তিনি মন্তব্য করেন।