সোমবার ০৫, অক্টোবর ২০২৬

সোমবার ০৫, অক্টোবর ২০২৬ -- : -- --

মৌলভীবাজারে প্রধানমন্ত্রী  কে নিয়ে টিকটকে অশালীন গালিগালাজ, যুবক গ্রেফতার

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩০ এএম

টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের অভিযোগে মৌলভীবাজারে গ্রেপ্তার যুবক মামুন মিয়া

সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অবমাননাকর ও অশালীন মন্তব্যের অভিযোগে মৌলভীবাজারে মামুন মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার  রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মামুন মিয়া ওই এলাকার মিজান মিয়ার ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মামুন বিগত কয়েকদিন ধরে নিজের টিকটক অ্যাকাউন্ট থেকে দেশ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বিভ্রান্তিকর এবং আপত্তিকর বক্তব্য সংবলিত ভিডিও তৈরি ও প্রচার করে আসছিলেন। ওই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

বিষয়টি নজরে আসার পর স্থানীয় যুবনেতৃবৃন্দ ও এলাকাবাসী পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে মৌলভীবাজার সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কোনো বিশৃঙ্খলা ছাড়াই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।

স্থানীয় প্রতিনিধি ও এলাকাবাসী জানান, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমাননাকর অপপ্রচার চালানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানা ওসি সাইফুল ইসলাম বলেন,  গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Link copied!