সোমবার ০৫, অক্টোবর ২০২৬

সোমবার ০৫, অক্টোবর ২০২৬ -- : -- --

রাবিতে নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিয়োগপ্রাপ্তরা হলেন লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক স্বপ্নীল রহমান, ফলিত গণিত বিভাগের প্রভাষক মো. আশিক ইকবাল এবং ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মাজহারুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম তাঁদের নিয়োগ দিয়েছেন। নবনিযুক্ত সহকারী প্রক্টররা রোববার সকালে দায়িত্বে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম, পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আব্দুল মান্নান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক এ নাইম ফারুকী এবং সহকারী প্রক্টর অধ্যাপক জহুরুল ইসলাম, অধ্যাপক শেখ মো. নূরুজ্জামান ও অধ্যাপক যাহার-ই-তাসনীমসহ অন্যরা।

Link copied!