প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর তৃতীয় আসরের উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের রহিম বখশ উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
৮নং ভোগনগর ইউনিয়ন যুব সমাজের আয়োজনে এবং ভাবকী সোনার বাংলা যুব উন্নয়ন ক্লাবের পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮নং ভোগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক। ফুটবল টুর্নামেন্টের এর সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল লতিফ মনজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মো. দুলাল মিয়া, কবিরাহার্টের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. শাহিনুর ইসলাম, মো. কুয়েল ইসলাম, সুয়েল রানা, বিশিষ্ট ব্যবসায়ী কে বি টি’র মো. আবুল বাশার, বীরগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য মো. সবুজ ইসলাম। ইউপি সদস্য সাব্বির হোসেন। ইউপি সদস্য আশরাফুল ইসলাম।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠন এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী খেলায় স্বাধীন বাংলা পঞ্চগড় ও এ আর রহমান নীলফামারী দল পরস্পরের মুখোমুখি হয়। খেলাকে ঘিরে মাঠজুড়ে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
