প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম
পাবলিক লাইব্রেরিতে কেক কেটে ‘মৌলভীবাজার প্রতিদিন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় মৌলভীবাজার শহরের পাবলিক লাইব্রেরি হলরুমে এক আনন্দঘন পরিবেশে ‘মৌলভীবাজার প্রতিদিন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও পত্রিকার প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে কেক কেটে এর শুভ সূচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘মৌলভীবাজার প্রতিদিন’-এর সম্পাদক হোসাইন আহমদ, সঞ্চালনা করেন এসাইনমেন্ট সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ‘মৌলভীবাজার প্রতিদিন’-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি মৌলভীবাজারসহ সারা দেশের পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।News
‘মৌলভীবাজার প্রতিদিন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন চ্যানেল আই- এর মৌলভীবাজার প্রতিনিধি আব্দুস সালাম, বাংলার দিনের সম্পাদক বকসী ইকবাল আহমদ, বাসসের মৌলভীবাজার প্রতিনিধি সাদিক আহমদ, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেফুল, মৌলভীবাজার সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর মো. মনছুর আলমগীর, এড. ড. আবু তাহের, এড. জয়নুল হক, মৌলভীবাজার সমাচারের সম্পাদক আবদাল মাহবুব কোরেশী, সটার নিউজের মৌলভীবাজার প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন, এনপিবি নিউজের মৌলভীবাজার প্রতিনিধি রাব্বি মিয়া, মনু বার্তার সম্পাদক জসীম উদ্দিন, এশিয়া টিভির মৌলভীবাজার প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, দৈনিক সংবাদ সারাবেলার মৌলভীবাজার প্রতিনিধি আব্দুল কাইয়ুম, সাংবাদিক রুহুল আলম রনি, সাংবাদিক আমীরসহ প্রমুখ সাংবাদিকবৃন্দ।
