শুক্রবার ০২, অক্টোবর ২০২৬

শুক্রবার ০২, অক্টোবর ২০২৬ -- : -- --

সরকারের ছয় মাসের কার্যক্রম তুলে ধরে ইবি ছাত্রদলের বিলবোর্ড প্রচারণা

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ১২:৫০ এএম

ছবি| ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাসের উল্লেখযোগ্য কার্যক্রম ও উদ্যোগ তুলে ধরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বিলবোর্ড স্থাপন করে প্রচারণা কর্মসূচি চালিয়েছে ইবি ছাত্রদল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ডায়না চত্বর, ঝাল চত্বর ও বিভিন্ন আবাসিক হলসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে এসব বিলবোর্ড স্থাপন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
বিলবোর্ডগুলোতে সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম ও উদ্যোগ হিসেবে বিদেশি ঋণ পরিশোধ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, খাদ্য মজুদ বৃদ্ধি, স্বাস্থ্যসেবার অবকাঠামোগত উন্নয়ন, রপ্তানি আয় বৃদ্ধি, খাল খনন, বনায়ন কর্মসূচি, বিদেশে শ্রমবাজার তৈরি এবং রেলওয়ের আয় বৃদ্ধির কথা তুলে ধরা হয়েছে।
এ ছাড়া মোংলা বন্দর আধুনিকায়ন, তিস্তা মহাপরিকল্পনা, পররাষ্ট্রনীতি, রোহিঙ্গা প্রত্যাবাসন, চীনা বিনিয়োগ, ফ্যামিলি কার্ড ও হেলথ কার্ড চালুসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগের কথাও বিলবোর্ডে উল্লেখ করা হয়েছে।
সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে সরকারি পক্ষের উপস্থাপনায়ও Family Card, কৃষি ঋণ, কর্মসংস্থান, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, “সরকারের প্রথম ছয় মাসে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে অবহিত করতেই আমরা ক্যাম্পাসে বিলবোর্ড স্থাপন ও অনলাইন প্রচারণার উদ্যোগ নিয়েছি। বিলবোর্ডে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আমরা চাই, শিক্ষার্থীরা দেশের সামগ্রিক উন্নয়ন ও সরকারের নেওয়া জনকল্যাণমূলক উদ্যোগগুলো সম্পর্কে তথ্যভিত্তিকভাবে জানতে পারুক।

Link copied!