মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পিএম
বুধবার ২৩, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার ( ২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের লছনা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী বাস আলম এশিয়া পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি বাসের চাপায় দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত সিএনজির ভেতর থেকে তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা সবাই সিএনজির যাত্রী বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের লছনা এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।