মঙ্গলবার ২২, সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার ২২, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

রাবির অবসরপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম খানের মৃত্যু

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পিএম

মো. রফিকুল ইসলাম খান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য দপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম খান (৭২) মারা গেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে টিকাপাড়া গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

রফিকুল ইসলাম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাবির উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।

এক শোকবার্তায় তাঁরা রাবি প্রশাসনের কর্মকাণ্ডে মরহুমের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

মৃত্যুকালে মো. রফিকুল ইসলাম খান স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

Link copied!