মঙ্গলবার ২২, সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার ২২, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

জার্মানিতে উচ্চশিক্ষা-গবেষণার সুযোগ নিয়ে শাবিপ্রবিতে সেমিনার

জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ’ শীর্ষক এ সেমিনার

জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ, বৃত্তি এবং গবেষণা অর্থায়ন নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অ্যালেকজান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশনের সৌজন্যে ‘জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার জন্য জার্মানি বিশ্বব্যাপী একটি সমৃদ্ধ ও বিশ্বস্ত গন্তব্য। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বমানের গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক যোগাযোগ গুরুত্বপূর্ণ। শাবিপ্রবির শিক্ষার্থী ও গবেষকরা যাতে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারেন, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহযোগিতা জোরদার করতে কাজ করছে।

তিনি বলেন, এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানতে এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবিপ্রবি রাইটিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোরাদ, আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) পরিচালক অধ্যাপক ড. মো. ফয়জুল হক এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হামিদ ।

সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন এরাসমাস মুন্ডুস স্কলার অধ্যাপক ড. মোহাম্মদ মোরাদ, ডিএএডি বাংলাদেশের আঞ্চলিক কর্মকর্তা মাহমুদুল হাসান সুমন এবং বাংলাদেশে অবস্থানরত হামবোল্ট অ্যাম্বাসেডর বিজ্ঞানি ড. অজিত ঘোষ।
বক্তারা জার্মানিতে উচ্চশিক্ষার বিভিন্ন বৃত্তি, গবেষণা তহবিল ও আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Link copied!