মঙ্গলবার ২২, সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার ২২, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

নরসিংদীর রায়পুরায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

রায়পুরার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল বাসটেন ইউনিয়ন বিএনপির পক্ষ হতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধায় মরজাল বাসটেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক প্রধানের নেতৃত্বে কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি মরজাল বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে মরজাল বাসস্ট্যান্ড বিএনপির কার্যালয়ে মিলিত হয়। 

সমাবেশে বক্তৃতা মরজাল ইউনিয়ন ভারপ্রপ্ত সভাপতি ফারুক প্রধান, ইউনিয়ন সেক্রেটারী কবির আহমেদ মরজাল ইউনিয়ন যুবদল সদস্য ফখর উদ্দিন আহমেদ সোহেল, যুগ্ম আহ্বায়ক রায়পুরা উপজেলা যুবদল ও আহ্বায়ক মরজাল ইউনিয়ন যুবদল অহিদুজ্জামান আরও অন্যান নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।  

এই সময় নেতা কর্মীরা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে আমরা মরজাল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দাবি করেন, বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনায় শৃঙ্খলা ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে বলেও দাবি করেন তারা। 

মরজাল ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক প্রধান বলেন, "দেশের শান্তি, গণতান্ত্রিক পরিবেশ ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা যাতে জনজীবন ও দেশের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।"

Link copied!