বুধবার ০২, সেপ্টেম্বর ২০২৬

বুধবার ০২, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

নবীন সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে ভিক্টোরিয়া কলেজে কর্মশালা

ভিক্টোরিয়া কলেজ থেকে রাকিব হোসেন

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

নবীন ও সম্ভাবনাময় সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন এবং সাংবাদিকতার মৌলিক বিষয়ে ধারণা দিতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে সৃজনশীল লেখা ও বানান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাংবাদিক সমিতির কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দুই ঘণ্টাব্যাপী কর্মশালায় সংবাদ সংগ্রহ, সংবাদ লেখার কৌশল, তথ্য যাচাই, অনুসন্ধানী সাংবাদিকতা, নৈতিকতা,  সৃজনশীল লেখার কৌশল এবং বাংলা বানানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সাংবাদিকতায় লেখার মানোন্নয়ন ও তথ্য উপস্থাপনের ক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ও স্টার নিউজের কুমিল্লা ব্যুরো ইনচার্জ আবদুল্লাহ আল মারুফের সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কুমিল্লা প্রতিনিধি তৈয়বুর রহমান সোহেল।

কুভিকসাসের প্রতিষ্ঠাকালীন সভাপতি তৈয়বুর রহমান সোহেল বলেন, সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে হলে ধৈর্য ধারণ করে পরিশ্রম করতে হবে। এর পাশাপাশি  ভালো সাংবাদিকতা করতে হলে ভালো পড়াশোনার কোনো বিকল্প নেই। 

এ সময় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সহসভাপতি মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক তামিম হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি ২০১৬ সাল থেকে শিক্ষার্থীদের মধ্যে সাংবাদিকতার চর্চা, দক্ষতা উন্নয়ন ও ক্যাম্পাসের বিভিন্ন সংবাদ তুলে ধরতে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছে।

Link copied!