বুধবার ০২, সেপ্টেম্বর ২০২৬

বুধবার ০২, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের র‍্যালি

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পিএম

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্ণাঢ্য র‍্যালি করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

সোমবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে র‍্যালিটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক গোলাম ছাদিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আমীরুল ইসলাম।

র‍্যালিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষক ফোরামের নেতারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের বহুদলীয় গণতন্ত্র, জনগণের অধিকার, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তারা বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষাঙ্গনে মুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে শিক্ষকসমাজকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

Link copied!