শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাহির মুসান্না
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পিএম
বুধবার ০২, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
ফাইল ফটো
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের ড. মো. রফিকুল ইসলামকে রাজধানীর বেসরকারি রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নাঈমা খন্দকারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০- এর ৩১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড রফিকুল ইসলামকে আগামী ৪(চার) বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হলো, তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। উপাচার্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত বেতন-ভাতা এবং পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
উল্লেখ্য, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা ২০০৩ সালে যাত্রা শুরু করে। রাজধানীতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি ব্যবসায় প্রশাসন, আইন, প্রকৌশল ও সামাজিক বিজ্ঞানসহ নানা বিষয়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে।