মঙ্গলবার ১৮, আগস্ট ২০২৬

মঙ্গলবার ১৮, আগস্ট ২০২৬ -- : -- --

নোবিপ্রবি এসিসিই বিভাগের ১৫তম ব্যাচের বিদায় সংবর্ধনা

নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০১:০৪ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন পরবর্তী বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। অ্যাপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিকাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের অধ্যাপক ড. ফতেহ নূর রোবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল আলম, এসিসিই বিভাগের শিক্ষার্থীদের উপদেষ্টা অধ্যাপক ড. মো. তানভীর হোসেনসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।

Link copied!