হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৭:২৩ এএম
সোমবার ১৭, আগস্ট ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রদল।
আজ (১৬ই আগস্ট,২০২৬ ইং) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রধান মহাসড়ক ও ক্যাম্পাসের অভ্যন্তরে এই মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে হাবিপ্রবি ছাত্রদলের বিভিন্ন অনুষদ, হল ও সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্ব নস্যাৎ এবং ছাত্র-জনতার বিপ্লবকে বিতর্কিত করতে প্রতিনিয়ত নানা ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কিন্তু ছাত্র-জনতা বেঁচে থাকতে তাদের এই অপচেষ্টা কখনো সফল হতে দেওয়া হবে না।
মিছিল শেষে হাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা বলেন,"নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সাথে যারা জড়িত তাদের সাবধান করে দিতে চাই। বাংলার মাটিতে এই সংগঠনের কোনো রাজনীতি চলবে না।সেই সাথে তিনি খুনি হাসিনার ফাঁসির দাবি জানান।"
হাবিপ্রবির ছাত্রদলের সভাপতি মোঃ এহেসানুল কবির অর্ণব হুঁশিয়ারি দিয়ে বলেন,"আজকের এই মশাল এবং বিক্ষোভ মিছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের অবস্থানকে তুলে ধরে।তিনি খুনি হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানো এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান।"
সমাবেশে হাবিপ্রবি শাখা ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটির সভাপতি এহেসানুল কবির অর্নব, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি মো. সানজিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুকুনুর জামান এবং সাংগঠনিক সম্পাদক রিদওয়ান হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।