সোমবার ০৩, আগস্ট ২০২৬

সোমবার ০৩, আগস্ট ২০২৬ -- : -- --

​জবি রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি জাহাঙ্গীর ও সম্পাদক আতাউল্লাহ

রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৪:০৫ পিএম

​জবি রিপোর্ সভাপতি জাহাঙ্গীর ও সম্পাদক আতাউল্লাহ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (জবিআরইউ)-এর আগামী ১ বছরের জন্য কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের ৬ নং ধারা মোতাবেক এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

​রবিবার ( ২ আগস্ট ২০২৬) সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড রইছ উদদীনকে অবহিতকরণ সাপেক্ষে ও প্রতিষ্ঠাতা সভাপতি আল-রাজী মাহমুদ অনিক এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

​নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন আতাউল্লাহ আল আহাদ।
এছাড়া ​কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন,
​সহ-সভাপতি: মো: রাশেদুজ্জামান রাশেদ
​যুগ্ম সাধারণ সম্পাদক: মো: সায়েদিল মোরছালিন (রিফাত)
​সাংগঠনিক সম্পাদক: শাওন হাওলাদার
​দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা): রাফীদ আদ দ্বীন রাঈম
​প্রচার ও প্রকাশনা সম্পাদক: রেজাউল করিম শাকিল
​কোষাধ্যক্ষ: সাদমান সাকিব দিশান
​এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— মো: আশিকুর রহমান সাবিন, প্রতীক মার্ক এবং ধ্রুব বেনেডিক্ট।
সভাপতি মো: জাহাঙ্গীর আলম বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির বস্তুনিষ্ঠ সাংবাদিকতার যে ধারা তা বজায় রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। ক্যাম্পাসের শিক্ষার্থীদের নানা সমস্যা, সম্ভাবনা ও সাধারণ শিক্ষার্থীদের অধিকারের কথা তুলে ধরে একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে আমরা একযোগে কাজ করে যাব।"

​একই সাথে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আতাউল্লাহ আল আহাদ তাঁর প্রতিক্রিয়ায় জানান, "সংগঠনের প্রতিষ্ঠাতা মণ্ডলী ও সহকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার জায়গা বজায় রেখে জবিআরইউ-কে আরও এগিয়ে নিয়ে যাওয়াই হবে আমাদের মূল লক্ষ্য। সকলের সহযোগিতা নিয়ে একটি সুসংগঠিত ও শিক্ষার্থীবান্ধব সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখতে চাই।"

​সংগঠনটির উপদেষ্টামণ্ডলী ও প্রতিষ্ঠাতাবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন এই নেতৃত্ব বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ঐতিহ্য বজায় রেখে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

Link copied!