সোমবার ০৩, আগস্ট ২০২৬

সোমবার ০৩, আগস্ট ২০২৬ -- : -- --

মানারাত ইউনিভার্সিটিতে ইইই ক্লাবের সেমিনার

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৭:২৬ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ক্লাবের উদ্যোগে "A Beginner's Guide to Scientific Research and Higher Studies" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইইই বিভাগের প্রধান প্রফেসর এরশাদুল হক চৌধুরী।

ইইই বিভাগের সহযোগী অধ্যাপক কে. এম. আক্তারুজ্জামানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদ ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান রফিকুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. মিজানুর রহমান শিক্ষার্থীদের গবেষণামুখী শিক্ষা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার জন্য নিজেকে প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ইইই বিভাগের প্রধান প্রফেসর এরশাদুল হক চৌধুরী গবেষণা ও উদ্ভাবন একজন প্রকৌশল শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত উৎকর্ষ অর্জনের অন্যতম প্রধান ভিত্তি উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের নিয়মিত গবেষণায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

ইইই বিভাগের শিক্ষার্থী মো. রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ও কিং আবদুলআজিজ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক রফিকুল ইসলাম ও প্রভাষক মো. দীন ইসলাম।

সেমিনারে ইইই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Link copied!