শনিবার ০১, আগস্ট ২০২৬

শনিবার ০১, আগস্ট ২০২৬ -- : -- --

ইবিতে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় শিবিরের দোয়া

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএম

কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত অনুষ্ঠান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে ইবি শাখা ছাত্রশিবির। 

এসময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলিনুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সাবেক কোষাধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম, ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দীন মিঝি, সহকারী প্রক্টর আব্দুল বারী, শাখা শিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদসহ অন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
 
দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন আজহারী। দোয়ায় জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

Link copied!