শুক্রবার ১০, জুলাই ২০২৬

শুক্রবার ১০, জুলাই ২০২৬ -- : -- --

ক্লাসরুমের ‘টপার’হাবিপ্রবি ছাত্রদলের নতুন সাধারণ সম্পাদক

হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ১০:৪১ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

দিনাজপুরের অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সবুজ চত্বরে এখন এক নতুন আলোচনার হাওয়া।গত ৮ জুলাই,২০২৬ ইং তারিখে এই বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি। যেখানে সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছে কৃষি অনুষদের ১৭ ব্যাচের শিক্ষার্থী মোঃ এহেসানুল কবির অর্ণব এবং সাধারণ সম্পাদককের দায়িত্ব পেয়েছে অর্থনীতি বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মোঃ মাসুদ রানা।ছাত্ররাজনীতি মানেই কি শুধু স্লোগান, মিছিল আর পড়াশোনা থেকে দূরে সরে যাওয়া? এই চেনা ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে এক অনন্য নজির সৃষ্টি করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।

রাজনৈতিক অঙ্গনে যেমন তাঁর সাহসী উপস্থিতি, ঠিক তেমনি অ্যাকাডেমিক লাইফেও তিনি এক উজ্জ্বল নক্ষত্র। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হাবিপ্রবি ছাত্রদলের এই শীর্ষ নেতার গড় সিজিপিএ (CGPA) ৩.৬০-এর উপরে। শুধু তাই নয়, রাজনীতির তুমুল ব্যস্ততার মাঝেও সদ্য সমাপ্ত লাস্ট সেমিস্টারে(লেভেল-৪, সেমিস্টার-১) তিনি অর্জন করেছেন ৩.৮৫ সিজিপিএ।

পড়াশোনা ও রাজনীতির মেলবন্ধন:
বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত ধারণা করা হয়, ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়লে শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে পড়েন। কিন্তু হাবিপ্রবির এই সাধারণ সম্পাদক প্রমাণ করেছেন, সদিচ্ছা আর সঠিক সময় ব্যবস্থাপনাই পারে সব প্রতিকূলতা জয় করতে। ক্লাসের ফার্স্ট বেঞ্চের মেধাবী ছাত্রটি যেভাবে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে নেতৃত্ব দিচ্ছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

ক্যাম্পাসে ইতিবাচক আলোচনার ঝড়:
সাধারণ শিক্ষার্থীদের মতে, ছাত্ররাজনীতিতে এমন মেধাবীদের আগমন অত্যন্ত ইতিবাচক। হাবিপ্রবির কয়েকজন সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, "আমরা এমন নেতৃত্বই চাই, যারা পড়াশোনায়ও সেরা হবে। একজন মেধারী নেতাই পারেন শিক্ষার্থীদের প্রকৃত সমস্যাগুলো অনুধাবন করতে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গঠনমূলক পরামর্শ দিতে।"

মেধার জোরেই আসবে ইতিবাচক পরিবর্তন:
ক্যাম্পাস রাজনীতিতে মেধার এই জয়জয়কার সাধারণ শিক্ষার্থীদের ছাত্ররাজনীতির প্রতি নতুন করে আকৃষ্ট করছে। নিজের এই চমৎকার ফলাফলের বিষয়ে হাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, "রাজনীতি করি মানুষের অধিকার আদায়ের জন্য, কিন্তু ছাত্র হিসেবে আমার প্রধান দায়িত্ব পড়াশোনা করা। আমি বিশ্বাস করি, একজন ভালো ছাত্র না হলে কখনো ভালো নেতা হওয়া সম্ভব নয়।"

হাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদকের এই অভাবনীয় সাফল্য যেন এক নতুন বার্তা দিচ্ছে—মেধা আর রাজনীতির মেলবন্ধনেই গড়ে উঠবে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ।

Link copied!