শুক্রবার ১০, জুলাই ২০২৬

শুক্রবার ১০, জুলাই ২০২৬ -- : -- --

নোবিপ্রবিতে ছাত্রশক্তির নতুন কমিটি,আহ্বায়ক শহিদুল,সদস্যসচিব খোকন

নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৫ এএম

ফাইল ফটো

নোয়াখালী  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, (নোবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নব-গঠিত এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মো:শহিদুল ইসলামকে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত হোসেন খোকন এবং মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আক্কিলুর রহমান।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত সোমবার (৬ জুলাই) এক বছরের জন্য এই কমিটি অনুমোদন করা হয়।

নতুন কমিটির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম  বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সদস্যসচিব সাখাওয়াত হোসেন খোকন ফার্মেসি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মুখ্য সংগঠকের আক্কিলুর রহমান তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

আংশিক এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ফয়সাল হামিদকে। মোহাম্মদ ইকরামকে  সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন ইমাদ উদ্দীন শায়েখ। এ ছাড়া যুগ্ম সদস্যসচিব (দপ্তর) মাহমুদ হাসান রাজকে রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে নবগঠিত আংশিক কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দিয়েছে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদ।

Link copied!