শুক্রবার ১০, জুলাই ২০২৬

শুক্রবার ১০, জুলাই ২০২৬ -- : -- --

রাবি হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ফোরামের সভাপতি ফরহাদ, সম্পাদক মিনহাজুর রহমান

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ১২:২৭ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ফোরামের ২০২৬-২০২৭ মেয়াদের তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের উপদেষ্টা পরিষদের অনুমোদনে এক বছরের জন্য গঠিত এ কমিটিতে সভাপতি হয়েছেন অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. ফরহাদ বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মিনহাজুর রহমান।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিফাত আহমেদ ও আনিকা আফরিন তিশা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. তাসরিফ হোসাইন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (সহকারী) সাদিয়া নুসরাত। সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান শুভ ও সহকারী সাংগঠনিক সম্পাদক রাফিয়া করিম।

এ ছাড়া কোষাধ্যক্ষ এ.টি.এম. ইকরাম উদ্দিন নির্ঝর, সহকারী কোষাধ্যক্ষ ঋত্বিক সাহা, অফিস সম্পাদক আতিশা হক, সহকারী অফিস সম্পাদক মো. নাজমুল ইসলাম, এইচআর সম্পাদক মো. মাসুম ইকবাল ও সহকারী এইচআর সম্পাদক ফুটন্ত চাকমা দায়িত্ব পেয়েছেন।

কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক (STEM) হয়েছেন ঐশী সরকার এবং সহকারী সম্পাদক মো. মাজহারুল ইসলাম। শিক্ষা ও গবেষণা সম্পাদক (Non-STEM) হয়েছেন মো. সিহাব উদ্দীন ও সহকারী সম্পাদক মো. যোবায়ের রহমান। ইভেন্টস ম্যানেজমেন্ট সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান। সহকারী সম্পাদক হয়েছেন সৌমিক দেব ও ফাতেমা খান।

এ ছাড়া প্রকাশনা ও প্রচার সম্পাদক হয়েছেন মো. সায়েদ হাসান, সহকারী সম্পাদক মোস্ত. নাজিফা হক সাবা। আইটি ও মিডিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম হোসেন এবং সহকারী সম্পাদক হয়েছেন দীপ সরকার ও খাদিজা আখতার মীম।

উল্লেখ্য, ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ফোরাম (RUHERF) একটি শিক্ষার্থী পরিচালিত সংগঠন। উচ্চশিক্ষা, গবেষণা, একাডেমিক দক্ষতা উন্নয়ন, গবেষণাভিত্তিক প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গবেষণার সংস্কৃতি গড়ে তুলতে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

নবগঠিত কমিটির নেতারা গবেষণার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, জাতীয় ও আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং শিক্ষা ও গবেষণাভিত্তিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Link copied!