শুক্রবার ১০, জুলাই ২০২৬

শুক্রবার ১০, জুলাই ২০২৬ -- : -- --

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন ২৮ জুলাই পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ১২:১৭ এএম

ফাইল ছবি

জনবল নিয়োগে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। প্রতিষ্ঠানটি ৩য় গ্রেডে ৬ পদে ৬ কর্মকর্তা নিয়োগে ৭ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়;

১. পদের নাম: পরিচালক (হিসাব);

পদসংখ্যা: ১টি;

২. পদের নাম: পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত); 

পদসংখ্যা: ১টি;

৩. পদের নাম: পরীক্ষা নিয়ন্ত্রক;

পদসংখ্যা: ১টি;

৪. পদের নাম: বিশ্ববিদ্যালয় প্রকৌশলী (প্রধান প্রকৌশলী);

পদসংখ্যা: ১টি;

৫. পদের নাম: প্রধান চিকিৎসা কর্মকর্তা;

পদসংখ্যা: ১টি;

৬. পদের নাম: পরিচালক (শরীরচর্চা শিক্ষা); 

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল (সব পদের ক্ষেত্রে): ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৫৫ বছরের মধ্যে হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অথবা রেজিস্ট্রারের কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। আবেদন ফরম পূরণের পর দরকারি কাগজপত্রসহ ২ সেট আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে; 

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর-৭৪০৮ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। পদের নাম (দপ্তর ও বিভাগের নামসহ) খামের ওপর স্পষ্টাক্ষরে লিখতে হবে; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ জুলাই ২০২৬;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: যবিপ্রবির অফিশিয়াল ওয়েবসাইট

Link copied!