বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ -- : -- --

ইবি ছাত্রদলের নতুন কমিটি আহ্বায়ক মিথুন সদস্য সচিব রফিজ 

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সাব্বির আহমেদ

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০২:২৬ পিএম

ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১১-১২  শিক্ষাবর্ষের মাসুদ রুমি মিথুন এবং সদস্য সচিব হিসেবে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাফিজ আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের আনোয়ার পারভেজ।

বুধবার (৮ জুলাই) দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৯ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়। একইসাথে আহ্বায়ক, সিনি: যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে উল্লেখ করে আগামী ত্রিশ (৩০) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

কমিটির অন্যরা হলেন,যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মোঃ সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তৌহিদুল ইসলাম, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, মোঃ আল আমিন, রিফাত হোসাইন, আরিফুর ইসলাম জনি, মোঃ আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও সানভীর অনিক। 

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন কে. এম আবিদুজ্জামান, সাহরিয়ার রশিদ নিলয়, রিয়াজ উদ্দিন, মোঃ মেহমুদ হাসান উৎস, মোঃ আশিক ইকবাল, সজিব হোসাইন, রেজাউল ইসলাম, জিন্নাত মালিয়াত সীমা, ইসমাম হোসেন তন্দ্রা, মোহাম্মদ আমির, মাহফুজা খাতুন, জয়নব ফেরদৌস জিনিয়া, নকিবুল ইসলাম অংকন, মোঃ আজহারুল ইসলাম, এনামুল হক পুলক, মোঃ সাইফুল্লাহ, আলীনুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, শাহিনুর রহমান শুভ, রবিন মিয়া এবং রুবায়েত আহমেদ লিমন।

নবগঠিত কমিটির সদস্য সচিব রাফিজ আহমেদ বলেন, সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইনমন্ত্রী এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিকে। জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে গনতন্ত্র রক্ষা এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করো যাব ইনশাআল্লাহ। সকলের সহযোগিতা কামনা করছি।

নবগঠিত কমিটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের কমিটি হয়েছে এজন্য বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এবং আইনমন্ত্রীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Link copied!