বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ -- : -- --

হাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা; সভাপতি অর্ণব,সাধারণ সম্পাদক মাসুদ

হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০২:১৭ পিএম

ফাইল ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও ছাত্র রাজনীতিকে আরও চাঙ্গা করতে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।

ঘোষিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ এহসানুল কবির অর্ণব এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মাসুদ রানা।

কমিটির শীর্ষস্থানীয় পদে মনোনীত অন্য নেতারা হলেন:সিনিয়র সহ-সভাপতি: মোঃ সানজিদুল ইসলাম,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃরুকুনুর জামান,
সাংগঠনিক সম্পাদক: রিদওয়ান হাসান।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে অনুমোদিত এই নির্দেশনায় বলা হয়েছে, নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় সংসদে জমা দিতে হবে।

নতুন কমিটি ঘোষণার পর হাবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রদলের সাধারণ নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উদ্দীপনা দেখা গেছে। নবনির্বাচিত শীর্ষ নেতারা দলের আদর্শ বজায় রেখে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং ক্যাম্পাসে সুশৃঙ্খল ছাত্ররাজনীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Link copied!