বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ -- : -- --

ঢাবি ভিসির সাথে বিজয়ী ক্যারম খেলোয়াড়দের সাক্ষাৎ

ঢাবি থেকে আরিফ জাওয়াদ

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ১১:৪৫ এএম

ক্যারম খেলোয়াড়দের সাথে ঢাবির উপাচার্য

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারম প্রতিযোগিতায় ছাত্রীদের একক ও দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন এবং ছাত্রদের দ্বৈত বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী ঢাকা বিশ্ববিদ্যালয় দলের খেলোয়াড়গণ গতকাল (৭ জুলাই ২০২৬) মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

এসময় উপাচার্য তাদের অভিনন্দন জানান।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় সম্প্রতি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

Link copied!