বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ -- : -- --

রাবি আন্তঃবিভাগ বাস্কেটবলে চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ফাইনালে রানারআপ হয়েছে লোক প্রশাসন বিভাগ।

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাবির উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, রাষ্ট্রবিজ্ঞান ও লোক প্রশাসন বিভাগের সভাপতিদ্বয়, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোছা. রোকসানা বেগম, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় মোট ২৫টি বিভাগ অংশ নেয়। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শিরোপা অর্জন করে এবং লোক প্রশাসন বিভাগ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

Link copied!