মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬

মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ -- : -- --

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবাঙ্কুরের ‘সবজি রম্য বিতর্ক-২০২৬’

..

প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৬ পিএম

সংগৃহীত ছবি

উমাইয়া আহমেদ

গতকাল (৬ জুলাই ২০২৬) সোমবার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস-২-এ কৃষি অনুষদের ক্লাব নবাঙ্কুর এর উদ্যোগে এবং মোর্শেদ স্যারের তত্ত্বাবধানে ব্যতিক্রমধর্মী ‘সবজি রম্য বিতর্ক-২০২৬’ অনুষ্ঠিত হয়। এবারের বিতর্কের বিষয় ছিল “এই বাজারে আমিই সেরা।”

প্রতিযোগিতায় গোল আলু, টমেটো, চিচিঙ্গা, করলা, মিষ্টি কুমড়া, ঢেঁড়শ, মুলা ও বেগুন প্রতিটি সবজির প্রতিনিধি নিজ নিজ সবজির পুষ্টিগুণ, জনপ্রিয়তা, বাজারমূল্য এবং বহুমুখী ব্যবহার তুলে ধরে নিজেদের সেরা প্রমাণে প্রাণবন্ত ও হাস্যরসাত্মক যুক্তি উপস্থাপন করেন। অংশগ্রহণকারীদের সাবলীল উপস্থাপনা, যুক্তির দৃঢ়তা এবং অভিনয়ধর্মী পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

বিচারকদের রায়ে ঢেঁড়শ চ্যাম্পিয়ন, মুলা প্রথম রানার-আপ এবং বেগুন দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে সম্মানিত মোর্শেদ স্যার বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন, প্রথম রানার-আপ ও দ্বিতীয় রানার-আপের ক্রেস্ট তুলে দেন। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, যুক্তি উপস্থাপনের দক্ষতা এবং আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকদের মতে, ভবিষ্যতেও নবাঙ্কুর শিক্ষার্থীদের জন্য এ ধরনের ব্যতিক্রমী ও শিক্ষণীয় কার্যক্রমের আয়োজন অব্যাহত রাখবে।

Link copied!