মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬

মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ -- : -- --

গাকৃবির ‘কার্বোডিট’ দলের গন্তব্য এবার শ্রীলঙ্কা!

শাহীন সানি

প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ০৬:২২ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

উদ্ভাবনী চিন্তা ও ব্যতিক্রমী পারফরম্যান্সের মাধ্যমে আন্তর্জাতিক গ্রামীণ উন্নয়ন উদ্ভাবন চ্যালেঞ্জ-২০২৬-এ (সিআইআরইইডিএস) বাংলাদেশের আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ‘কার্বোডিট’ দল।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৫টি দেশের অংশগ্রহণকারী দলের মধ্যে থেকে সেরা পাঁচটি উদ্ভাবনী ধারণার প্রতিনিধি দল হিসেবে নির্বাচিত হয়েছে কার্বোডিট। এই সাফল্যের মধ্য দিয়ে দলটি আন্তর্জাতিক পর্বে অংশ নিতে শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করেছে।

বিশ্ববিদ্যালয়ের এ অর্জন শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবনী চিন্তা ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। কার্বোডিট দলের এই সাফল্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দ ও গর্ব প্রকাশ করেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, আন্তর্জাতিক পর্বেও দলটি একই ধারাবাহিকতা বজায় রেখে দেশের জন্য আরও সাফল্য বয়ে আনবে।

এদিকে এই অনন্য অর্জনের জন্য কার্বোডিট দলের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।

Link copied!