রবিবার ০৫, জুলাই ২০২৬

রবিবার ০৫, জুলাই ২০২৬ -- : -- --

ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি রাহাত - সম্পাদক সুমন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, ১১:৪২ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পুনরায় মনোনীত হয়েছেন আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইসমাইল হোসেন রাহাত ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. সুমন হোসেন। 

শুক্রবার (৩ জুলাই) ইবি ক্যাম্পাসে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ইবি শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মনজু’র উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. ইমরান হোসেন ও আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের ইসমাইল হোসেন তাকবিরকে মনোনীত করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মনজু বলেন, "শিক্ষাঙ্গনে সুস্থ ধারার রাজনীতি চর্চার মাধ্যমে নৈতিকতাসম্পন্ন মেধাবী প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ইসলামী বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ছাত্র আন্দোলন সর্বদা আপসহীন। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"

নবগঠিত কমিটির সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, "ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেবল একটি সংগঠন নয়, বরং এটি একটি আদর্শিক প্ল্যাটফর্ম। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে ক্যাম্পাসের প্রতিটি শিক্ষার্থীকে আলোর পথে আহ্বান জানানো আমাদের দায়িত্ব। নতুন সেশনের এই কমিটিকে সাথে নিয়ে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে আমাদের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করব।"

Link copied!