রবিবার ০৫, জুলাই ২০২৬

রবিবার ০৫, জুলাই ২০২৬ -- : -- --

২০২৫-এর প্রশ্নে পরীক্ষা নেওয়া সেই কেন্দ্রের সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, ১০:৫১ পিএম

২০২৫ ও ২০২৬ সালের প্রশ্নপত্র

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা ঘটনায় কেন্দ্রের দায়িত্বরত সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর নির্দেশনার পর তাদের অব্যাহতি দেওয়া হয় বলে জানা গেছে। আজ শনিবার (৪ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবু খায়ের মো. কামাল হাসান। 

এ বিষয়ে জানতে চাইলে সন্ধ্যায় সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর বলেন, শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা কলেজে এসেছেন। তাদের সঙ্গে কথা বলছি। তারা যে নির্দেশনা দেবেন, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে নরসিংদীতে এইচএসসি পরীক্ষার দুটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বে থাকা ছয় শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে এবং কেন্দ্র সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

গত বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি বাংলা প্রথমপত্রের পরীক্ষায় মনোহরদীতে এমসিকিউ ও সদর উপজেলায় লিখিত পরীক্ষায় ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার সময় এ ঘটনা ঘটে। কেন্দ্রটিতে লিখিত অংশ শেষে ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় দুটি কক্ষের শতাধিক পরীক্ষার্থীকে নির্ধারিত নতুন সিলেবাসের প্রশ্নপত্রের পরিবর্তে বাংলা প্রথমপত্রের ‘খ’ সেট (১২১ কোড) ভিন্ন প্রশ্নপত্র বিতরণ করা হয়। 

 

Link copied!