রবিবার ০৫, জুলাই ২০২৬

রবিবার ০৫, জুলাই ২০২৬ -- : -- --

রাজধানীতে ১৪ বছরের কিশোরী ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, ১১:০২ পিএম

গ্রেপ্তার আনোয়ার হোসেন সাঈদ © সংগৃহীত

রাজধানীর পল্লবী এলাকায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। শুক্রবার (৩ জুন) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে থার্টিন হার্টস ক্যাম্প এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতের নাম মো. আনোয়ার হোসেন সাঈদ (৫০)। তাকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পল্লবী থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে বাথরুম থেকে ফেরার সময় আনোয়ার হোসেন সাঈদ ভুক্তভোগীর মুখ চেপে ধরে জোর করে নিজের ভাড়া বাড়ির দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে ভুক্তভোগীকে মারধর করে এবং মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণ করে। পরবর্তীতে তাকে বিবস্ত্র অবস্থায় কল পাড়ের পানির হাউজের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয় এক ব্যক্তি অজু করতে গিয়ে পানির হাউজে অচেতন ও বিবস্ত্র অবস্থায় ভুক্তভোগী কিশোরীকে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোকজন ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, স্থানীয় জনগণ অভিযুক্ত আনোয়ার হোসেন সাঈদকে হাতেনাতে আটক করে। খবর পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আনোয়ার হোসেন সাঈদ ভুক্তভোগীকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার বিরুদ্ধে পল্লবী থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

 

Link copied!