সোমবার ১৫, জুন ২০২৬

সোমবার ১৫, জুন ২০২৬ -- : -- --

কুয়েটে নতুন ডিপ্লোমা কোর্সে বড় সুযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৯:১২ এএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইডিএম) ২০২৬ সালের জুলাই-ডিসেম্বর সেশনের জন্য দুটি প্রফেশনাল ডিপ্লোমা কোর্সে ভর্তি কার্যক্রম শুরু করেছে। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য প্রকৌশল/স্যানিটেশন খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে এই কোর্সগুলো আয়োজন করা হয়েছে। কর্মজীবীদের কথা বিবেচনায় রেখে কোর্সের ২৫ শতাংশ ক্লাস অনলাইনে করার সুযোগও রাখা হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২২ জুন ২০২৬।

কোর্সের নাম

এই সেশনে দুটি ডিপ্লোমা কোর্সে ভর্তি নেওয়া হবে-

১. প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট
এই কোর্সটির ক্রেডিট ১৬.৫০। এতে বাংলাদেশের বিভিন্ন ধরনের দুর্যোগ, দুর্যোগ ব্যবস্থাপনার মৌলিক ধারণা, পূর্বপ্রস্তুতি ও ঝুঁকি হ্রাস, ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং আধুনিক ব্যবস্থাপনা কৌশল ও প্রযুক্তি সম্পর্কে ব্যবহারিক জ্ঞান দেওয়া হবে।

২. প্রফেশনাল ডিপ্লোমা ইন স্যানিটেশন
এই কোর্সটির মোট ক্রেডিট ১৮। এতে জরুরি পরিস্থিতিতে স্যানিটেশন ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থার প্রবাহ বিশ্লেষণ, জনস্বাস্থ্য ও স্যানিটেশনের সম্পর্ক, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং আধুনিক স্যানিটেশন প্রযুক্তি বিষয়ে শিক্ষা প্রদান করা হবে।

যোগ্যতা ও মেয়াদ

আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ন্যূনতম এইচএসসি, এ-লেভেল অথবা তিন বছরের ডিপ্লোমা/সমমান পাস থাকতে হবে। শিক্ষাজীবনে ন্যূনতম জিপিএ ৩.০০ (বা সমমান) থাকতে হবে।

কোর্সের মেয়াদ মোট ৬ মাস। ক্লাস অনুষ্ঠিত হবে শুধু সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র ও শনিবার), সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।

কোর্স ফি: সম্পূর্ণ কোর্সের খরচ নির্ধারণ করা হয়েছে ২৫,০০০ টাকা।

আবেদন প্রক্রিয়া

কুয়েটের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করতে হবে। আবেদন ফি হিসেবে ৫০০ টাকা জনতা ব্যাংক লিমিটেডে জমা দিতে হবে।

পূরণকৃত ফরমের সঙ্গে এসএসসি ও এইচএসসি সনদ ও নম্বরপত্র, সাম্প্রতিক রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ব্যাংক জমার রসিদের স্ক্যান কপি একত্র করে একটি PDF বা ZIP ফাইল বানিয়ে নির্ধারিত ই-মেইলে (pddm@idm.kuet.ac.bd) ২২ জুনের মধ্যে পাঠাতে হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য থাকলে আবেদন বাতিল করা হবে। মৌখিক পরীক্ষার সময় সব মূল কাগজপত্র সঙ্গে আনতে হবে।

যোগাযোগ

কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিস চলাকালে (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) যোগাযোগ করা যাবে কোর্স সমন্বয়কারী ড. মোহাম্মদ ইসমাইল হোসেন (সহকারী অধ্যাপক, আইডিএম, কুয়েট) এর সঙ্গে।
মোবাইল: ০১৬১৯০৯১৬২২
ই-মেইল: ihossain@idm.kuet.ac.bd

আরও তথ্য পাওয়া যাবে: https://www.kuet.ac.bd/idm

Link copied!