শুক্রবার ১২, জুন ২০২৬

শুক্রবার ১২, জুন ২০২৬ -- : -- --

কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১০:১৫ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় সমিতির প্রতিনিধিদলের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক মতবিনিময় সভা গতকাল (১০ জুন ২০২৬) বুধবার দুপুর ১টায় ধানমন্ডিস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক কলিন রিওর্ডান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়ার মেম্বারশিপ এনগেজমেন্ট লিড মিস ইকিতা পোখরনা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আলী জিন্নাহ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, কমিউনিকেশন্স এক্সপার্ট গৌতম বড়ুয়া এবং ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক (ভারপ্রাপ্ত) রাজ বিন কাশেম।

সভায় উভয় পক্ষ উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। আলোচনায় দক্ষতাভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন, কারিগরি সহায়তা, সক্ষমতা বৃদ্ধি কার্যক্রম এবং অন্যান্য একাডেমিক সহায়তা বিষয়ক উদ্যোগ বিশেষ গুরুত্ব পায়, যার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সহায়তা প্রদান করতে পারে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ শিক্ষা ও শিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের কথা তুলে ধরেন এবং শিক্ষার গুণগত উৎকর্ষ ও উদ্ভাবনকে এগিয়ে নিতে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্বের ওপর জোর দেন। প্রতিনিধিরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং এর বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগের আওতায় ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সভা শেষে উভয় পক্ষ একাডেমিক উন্নয়ন, শিক্ষক ও কর্মীদের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সম্পৃক্ততা জোরদারের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।

Link copied!