প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১১:২৯ পিএম
আজ রাত ১টায় শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ফিফার এই টুর্নামেন্টের আয়োজক তিন দেশ -যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এই তিন দেশের তিন শহরে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান; যা বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম।
মেক্সিকোয় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে রাত ১১টায়। তারপর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা।
কানাডায় আগামীকাল রাত সাড়ে ১১টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। তারপর মুখোমুখি হবে বসনিয়া ও হারজেগোভিনা বসনিয়া।
আমেরিকায় ১৩ জুন ভোর ৫টা থেকে শুরু উদ্বোধনী অনুষ্ঠান। তারপর আমেরিকার মুখোমুখি হবে পানামা।
উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন যারা
মেক্সিকোয়— মূল আকর্ষণ শাকিরা ও বার্না বয়। তারা পারফর্ম করবেন বিশ্বকাপের থিম সং-এর সঙ্গে। তাছাড়া আলেজান্দ্রো ফের্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওসেন, জে বালভিল, লিলা ডাওনস, লস অ্যাঞ্জেলেস আজুলেস, মানা ও টাইলা পারফর্ম করবেন সেখানে।
কানাডা— মূল আকর্ষণ মাইকেল বাবেল। তাছাড়া অ্যালেসিয়া কারা, অ্যালানিস মরিসেটে, জেসি রেয়েজ়, নোরা ফতেহি, সঞ্জয় ও উইলিয়াম প্রিন্স থাকবেন অনুষ্ঠানে।
আমেরিকা— মূল আকর্ষণ কেটি পেরি। তাছাড়া ফিউচার, অ্যানিটা, লিসা, রেমা ও টাইলা অনুষ্ঠান করবেন সেখানে।
